শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে কাব স্কাউটদের ব্যাজ প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক ৩০ July ২০২৬ · Thursday · ০৬:৫৪ অপরাহ্ণ
তাড়াইলে কাব স্কাউটদের ব্যাজ প্রশিক্ষণ

রুহুল আমিন, তাড়াইল:

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ স্কাউটস, তাড়াইল উপজেলা শাখার আয়োজনে কাব স্কাউটদের পারদর্শিতা ব্যাজ কোর্স প্রশিক্ষণ ও শাপলা কাব প্রস্তুতিমূলক প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অংশগ্রহণকারী কাব স্কাউটদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রশিক্ষণে উপজেলার ৬০টি বিদ্যালয়ের শতাধিক কাব স্কাউট অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটের সার্বিক আলামত, পারদর্শিতা ব্যাজ অর্জনের নিয়মাবলি,পদমর্যাদা ব্যাজ,শাপলা কাব অ্যাওয়ার্ড,নেতৃত্ব বিকাশ, দলগত কার্যক্রম, শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ড বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষকবৃন্দ।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে কাব স্কাউটদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তারা শাপলা কাব অর্জনের জন্য আরও প্রস্তুত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ,মানবিক মূল্যবোধ ও সমাজসেবার মনোভাব গড়ে উঠবে।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের তাড়াইল উপজেলা শাখার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, স্কাউটার,কাব লিডার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ