মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে ভাইয়ের লাশ দেখতে এসে হার্ট অ্যাটাকে প্রাণ হারালেন বোন, অসুস্থ হয়ে হাসপাতালে আরেক ভাই

অনলাইন ডেস্ক ৩০ July ২০২৬ · Thursday · ০৬:৪০ অপরাহ্ণ
অষ্টগ্রামে ভাইয়ের লাশ দেখতে এসে হার্ট অ্যাটাকে প্রাণ হারালেন বোন, অসুস্থ হয়ে হাসপাতালে আরেক ভাই
এআই জেনারেটেড প্রতীকী ছবি

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলম দিঘীরপাড় এলাকায় একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে এসে শোক সইতে না পেরে বড় বোনেরও মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের আরেক বড় ভাই।

‎পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আলম দিঘীরপাড় এলাকার বাসিন্দা মো. হাবিল মিয়া (৫৩) অষ্টগ্রাম বড় বাজারে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

‎হাবিল মিয়ার মৃত্যুর খবর পেয়ে ঢাকায় অবস্থানরত তার বড় বোন মোছা. বকুলা বেগম (৫৫) গ্রামের বাড়িতে ছুটে আসেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৯ জুলাই) বিকেলে হাবিল মিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর তার বোনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে  সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

‎এদিকে একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে তাদের বড় ভাই তারা মিয়া (৬২) শোকে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যু এবং আরেক সদস্যের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের আলম দিঘীরপাড় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত 

মর্মান্তিক বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে মরহুমদের রুহের মাগফিরাত এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ