শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় নবাগত ইউএনওর সাথে বিএনপির মতবিনিময়, উন্নয়নে একসাথে কাজের আশা

অনলাইন ডেস্ক ৩০ July ২০২৬ · Thursday · ০৬:২৫ অপরাহ্ণ
লোহাগড়ায় নবাগত ইউএনওর সাথে বিএনপির মতবিনিময়, উন্নয়নে একসাথে কাজের আশা

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ* এর নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউএনওর কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, মো: মেহেদী হাসান বিশ্বাস, বিএনপি নেতা 

আবু হায়াত সাবু, সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু, ইমদাদুল হক মল্লিক, মো: আজম মৃধা, মো: রেজাউল করিম মিন্টু, পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, যুবদল নেতা শফিক তারিক, সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মো: নায়েব আলী, মো: কোবাদ হোসেন খান, ছাত্রদল নেতা সাজ্জাদ শিকদার, আনিচুর রহমান* সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, "জনবান্ধব সরকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নবাগত ইউএনও আন্তরিকতার সাথে কাজ করবেন" - এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "নীতি-নৈতিকতার মধ্য থেকে অর্পিত দায়িত্ব পালনে আমি আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। সবার সহযোগিতা নিয়ে লোহাগড়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড ও কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ