শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বৃক্ষরোপনের মাধ্যমে ইবির ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক ৩০ July ২০২৬ · Thursday · ০৬:২২ অপরাহ্ণ
বৃক্ষরোপনের মাধ্যমে ইবির ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি:

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০২৫ সালের ৩০ জুলাই যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন Hands For Humanity। মানবতার সেবায় এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ফিলিস্তিনে খাদ্য, বিশুদ্ধ পানি ও নগদ অর্থ সহায়তাসহ ১২টি মানবিক প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী উদ্যোগ হিসেবে অল্প সময়েই সংগঠনটি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি লাভ করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী, সহযোগী, সদস্য ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মানুষের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও মানবতার সেবায় আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারব।”

সংগঠনের প্রতিষ্ঠাতা রায়হান কবির বলেন, “যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই Hands For Humanity–এর যাত্রা শুরু হয়। গত এক বছরে ফিলিস্তিন ও দেশের বিভিন্ন এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করতে পেরেছি। সবার দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও দেশ-বিদেশের অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ