শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মেয়ের জন্মদিনে শত এতিম শিক্ষার্থীকে আপ্যায়ন করলেন প্রবাসী বাবা

অনলাইন ডেস্ক ৩০ July ২০২৬ · Thursday · ০২:১০ অপরাহ্ণ
মেয়ের জন্মদিনে শত এতিম শিক্ষার্থীকে আপ্যায়ন করলেন প্রবাসী বাবা

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মেয়ের জন্মদিনকে ব্যতিক্রমীভাবে উদযাপন করতে মৌলভীবাজারের কুলাউড়ায় একটি এতিমখানার প্রায় ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে কেক, মিষ্টি ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাবা।বুধবার ২৯ জুলাই কুলাউড়ার নিজামিয়া বিস্কুটি এতিমখানায় টিম জার্নালিস্ট কুলাউড়ার উপদেষ্টা মোক্তাদির হোসেনের উদ্যোগে প্রবাসী বাবার পক্ষ থেকে এ আয়োজন সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে জন্মদিনের কেক কাটা হয় এবং পরে তাদের মাঝে মিষ্টি ও মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন নিজামিয়া বিস্কুটি মাদ্রাসার সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, মাদ্রাসার সুপার মো. তোফাজ্জল ইসলাম, সহকারী সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী, দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি তারেক হাসান, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি রুবেল বক্স পাবেল, দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি শামসু উদ্দিন বাবু, দৈনিক এশিয়া বানী কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক প্রতিদিনের সময়-এর কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, দৈনিক লাখো কণ্ঠ-এর কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ আলী শোভন, দি কুলাউড়ার পরিচালক মোহাম্মদ রেজাউল ইসলাম শাফি, দৈনিক বাংলার সংবাদ-এর প্রতিনিধি তাহমিদুর রহমান এবং বিডি লাইন ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী। 

এছাড়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থীদের কল্যাণ, প্রবাসী পরিবারের সুখ-সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মো. তোফাজ্জল ইসলাম।উপস্থিত অতিথিরা বলেন, ব্যক্তিগত আনন্দকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ