শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

২২নং ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০৮:৫৬ অপরাহ্ণ
২২নং ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন :

 পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয়ে খুলনা মহানগরীর ২২নং ওয়ার্ড নাগরিক ফোরামের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার গণমানুষের প্রিয় নেতা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের সুস্থ জীবন, নির্মল বাতাস এবং নিরাপদ ভবিষ্যতেরও নিশ্চয়তা বহন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি সবুজ নগরী গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে ২২নং ওয়ার্ড নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানের শেষে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ