মিথ্যা মামলায় জামিন পেলেন ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম ও ছেলে অলক ব্রম্ম
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেলীগাঁও মৃত করুনাময় পালের ছেলে সুজন পাল(৩৩)এর ২৩ জুলাই বৃহস্পতিবার)তাহিরপুর থানায়
দায়ের করা মিথ্যা মামলায় একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেলীগাঁও গ্ৰাম সুজল পালের লাগা বাড়ি(অভিযুক্ত)বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম(৪৮) ও তার ছেলে অলক ব্রম্ম(২২)কে জামিন দিয়েছেন আদালত।
সোমবার ২৭ জুলাই ১ম আসামি অলক ব্রম্ম ও বুধবার ২৯জুলাই প্রদীপ ব্রম্ম,আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক প্রদীপ ব্রম্ম বলেন,আমি ও আমার ছেলের বিরুদ্ধে সুজন পালের দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে ও আমার ছেলেকে সামাজিক ভাবে হয়রানি করতেই মূলত এ মামলা করা হয়েছে।
আমি দেশের বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আদালত ন্যায়বিচার করেছেন বলেই আমরা জামিন পেয়েছি। সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন,আমি আইনকে সম্মান করি এবং ভবিষ্যতেও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনের নির্দেশনা মেনে চলব। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে হয়রানি না করার আহ্বান জানাই।