শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভুল চিকিৎসার বিচার ও ক্ষতিপূরণ চেয়ে ববি উপাচার্যের  কাছে লিখিত অভিযোগ

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০৭:১২ অপরাহ্ণ
ভুল চিকিৎসার বিচার ও ক্ষতিপূরণ চেয়ে ববি উপাচার্যের  কাছে লিখিত অভিযোগ

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যা‌লয়ের (ববি) মে‌ডি‌কেল সেন্টা‌রে দা‌য়িত্ব অবহেলা ও ভুল চি‌কিৎসার বিচার এবং ক্ষতিপূরণ চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা। আইন বিভাগের ২০২০-২১  শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২৬ জুলাই (রবিবার) প্রক্টর অফিসে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আইন বিভাগের শিক্ষার্থী অহনা জেবিন ইরা পায়ের একটি ক্ষতের চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে যান। সেখানে কর্তব্যরত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও কম্পাউন্ডার প্রয়োজনীয় চিকিৎসা প্রোটোকল অনুসরণ না করে এবং ক্ষতস্থান জীবাণুমুক্ত না করেই ব্যান্ডেজ করে দেন। অভিযোগ করা হয়, পরবর্তীতে ভুক্তভোগীকে ডাক্তারের সাথে দেখা করতেও বাধা প্রদান করা হয়।

সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় ক্ষতস্থানে মারাত্মক সংক্রমণ দেখা দেয় এবং পায়ের মাংস ও হাড়ে পচন ধরতে শুরু করে। পরবর্তীতে ভুক্তভোগীকে দুই দফায় বড় অস্ত্রোপচারের (সার্জারি) মধ্য দিয়ে যেতে হয়। এতে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।

বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসেবার জবাবদিহিতা নিশ্চিতে শিক্ষার্থীদের উত্থাপিত ৫ দফা দাবিসমূহ:

১. ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের জন্য উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন।

২. অভিযুক্ত মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও কম্পাউন্ডারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে বহিষ্কার।

৩. ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও সর্বাত্মক আর্থিক সাহায্য প্রদান।

৪. ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য মেডিক্যাল সেন্টারের তদারকি ব্যবস্থা শক্তিশালীকরণ।

৫. ভুক্তভোগী শিক্ষার্থীর সুচিকিৎসা, নিরাপত্তা এবং একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে দ্রত নিরপেক্ষ পদক্ষেপ নিবে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আস্থা ফিরিয়ে আনবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ