শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয়

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০১:৪১ অপরাহ্ণ
তাড়াইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরুড়া উচ্চ বিদ্যালয়

রুহুল আমিন, তাড়াইল:

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনা জাগিয়ে তুলতে কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬। প্রাণবন্ত যুক্তি, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং আত্মবিশ্বাসী উপস্থাপনায় উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুগ্ধ করেন উপস্থিত সবাইকে।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পুরুড়া উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জেলা দুর্নীতি দমন কমিশন ও তাড়াইল উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয় এবং পুরুড়া উচ্চ বিদ্যালয়ের মোট ১২ জন শিক্ষার্থী অংশ নেন।

শুরু থেকেই প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্ষুদে বিতার্কিকরা দুর্নীতির কারণ, প্রতিকার, নৈতিক মূল্যবোধ, সুশাসন ও সামাজিক সচেতনতা নিয়ে তথ্যসমৃদ্ধ, যুক্তিনির্ভর ও পরিপক্ব বক্তব্য উপস্থাপন করে নিজেদের মেধা ও বাগ্মিতার স্বাক্ষর রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়, জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক সালেহ উদ্দিন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমরুল হাসান দোলন।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় পুরুড়া উচ্চ বিদ্যালয় ও তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন আইনি ব্যবস্থার চেয়ে অধিক কার্যকর’ এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে দুই দলের শিক্ষার্থীরা সামাজিক সচেতনতা, জনসম্পৃক্ততা, আইনের শাসন, রাষ্ট্রীয় জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেন। তাদের আত্মবিশ্বাসী ও তথ্যভিত্তিক উপস্থাপনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক এবং দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। দুর্নীতি প্রতিরোধে নৈতিকতা,স্বচ্ছতা,জবাবদিহিতা এবং সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরে চমৎকার যুক্তি উপস্থাপনের মাধ্যমে পুরুড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি জেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন। মডারেটর ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, শৈশব থেকেই সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পুরুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা জান্নাত ভূঞা রাকা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। একই সঙ্গে চ্যাম্পিয়ন দল পুরুড়া উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ