বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৮ July ২০২৬ · Tuesday · ০৭:১১ অপরাহ্ণ
উখিয়ায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি: 

মাদক মুক্ত পরিবেশ, অপহরণ, খুন,ছিনতাই, চোরাচালান প্রতিরোধে (২৮ জুলাই) মঙ্গলবার সকাল এগারো ঘটিকার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতারের সভাপতিত্বে উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা, সহকারী কমিশনার ভূমি, শারমিন সুলতানা,   উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, উপস্থিত ছিলেন, উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আতিকুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সুলতান, জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আমির,আবুল ফজল সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্য বৃন্দ। 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সীমান্তে যদি (বি,জি,বি)  যদি তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন তাহলে মাদকদ্রব্য চোরাচালান এমনিতে বন্ধ হতে বাধ্য, তিনি ( বি,জি,বি)'র গত একমাসের মাদক বিরোধী অভিযানের প্রশংসা করেন।

সাথে, সাথে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত অপরাধের জন্য ( এপিবিএন) পুলিশকে হুশিয়ারী উচ্চারণ করেন,তিনি বলে আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমি সরকারের  অনুমতি নিয়ে শরনার্থী শিবের অপরাধকর্ম বন্ধ করতে সেনাবাহিনীকে ক্যাম্প নিয়ন্ত্রণের দায়িত্ব দেবো,তিনি উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জননিরাপত্তা রক্ষায় আরো অগ্রণী ভুমিকা পালনে নির্দেশ দেন। তিনি পরিস্কার ভাষায় বলেন, আমার নির্বাচনী এলাকায় কোন ধরনের খুন,অপহরণ, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড আমি বরদাস্ত করবনা প্রয়োজনে আমি আরো কঠোর হবো, আমার তেজ এখনো ফুরিয়ে যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ