রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ভৈরব পৌরসভা

অনলাইন ডেস্ক ২৮ July ২০২৬ · Tuesday · ০৭:০৯ অপরাহ্ণ
প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ভৈরব পৌরসভা

মোঃ নাজিম উদ্দীন ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

প্রথম শ্রেণীর পৌরসভা বন্দর নগরী  ভৈরব পৌরসভার ২০২৬-২৭  অর্থবছরের জন্য ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভৈরব  পৌরসভার সেমিনার  কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. মামুনুর রশীদের সভাপতিত্বে  

পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক সহ ভৈরব পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পৌরসভা থেকে পাওয়া তথ্য মতে, 

ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৯৪৬ টাকা। উন্নয়ন সহায়তা তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব মিলিয়ে মোট প্রস্তাবিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৭ লাখ ৭০ হাজার ৫১৭ টাকা। এছাড়াও, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৩৪০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৫৭৯ টাকা। সব ব্যয় শেষে বাজেটে ৬ কোটি ৯৬ লাখ ৭ হাজার ৫৯৮ টাকা উদ্বৃত্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক কে.এম.মামুনুর রশীদ বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করাই এবারের বাজেটের মূল লক্ষ্য। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি সরকারি উন্নয়ন সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে পৌরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে ভৈরব পৌরসভা নগরবাসীর জীবনমান উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ