শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

অনলাইন ডেস্ক ২৮ July ২০২৬ · Tuesday · ০২:১৩ অপরাহ্ণ
জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে কয়রায় জলবায়ু সহনশীল বসতবাড়ি উদ্বোধন

উপজেলা প্রতিনিধি (খুলনা):

খুলনার কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ি উদ্বোধন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

‎সোমবার (২৭ জুলাই) বিকেল উপজেলার কাটমাচর প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় নির্মিত জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ির উদ্বোধন শেষে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) মো. আজিজুল হক।

‎এ সময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপসহকারী পরিচালক শেখ মোজাম্মেল হক, সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রা উপজেলা কো-অর্ডিনেটর মো. ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলী এবং কাটমাচর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ