শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে শিক্ষার মানোন্নয়নে আল্টিমেটাম দিলেন প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক ২৮ July ২০২৬ · Tuesday · ০২:১০ অপরাহ্ণ
তাহিরপুরে শিক্ষার মানোন্নয়নে আল্টিমেটাম দিলেন প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুর উপজেলার হাওরপাড়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করে হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

২৭ জুলাই সোমবার  দুপুরে প্রতিমন্ত্রী উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ,সোলেমানপুর ও পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নিজেই শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মশিক্ষা বিষয়ে ক্লাস নেন। পাশাপাশি শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় শিক্ষকদের পাঠদানে কিছু ত্রুটি—বিচ্যুতি লক্ষ্য করে প্রতিমন্ত্রী আগামী এক মাসের মধ্যে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এক মাসের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন না এলে শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাওরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করতে বিষয়ভিত্তিক বেসিক ক্লাস বা মৌলিক পাঠদানের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম ও হাওর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিকল্পনার মাধ্যমে শিক্ষাসেবা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হাওরাঞ্চলের শিক্ষকদের জন্য হাওর ভাতা চালুর দাবি উত্থাপন করলে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এটি হাওর এলাকা হলেও কাগজপত্রে অনেক জায়গা এখনো হাওর এলাকা হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। হাওর ভাতার বিষয়টি নিয়ে বিদ্যমান জটিলতা নিরসনে আমরা কাজ করব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ