শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১০:০৫ অপরাহ্ণ
কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের অভিযোগে একটি দই কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোলামগাড়ি হাট এলাকায় অবস্থিত আলতাফ দই কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব।

অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় কারখানার মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, কালাই থানার এসআই আমিনুর ইসলামসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন । 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাহবুব জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ