বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম প্রেস সচিব হলেন উম্মে মারুফা

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১০:০০ অপরাহ্ণ
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম প্রেস সচিব হলেন উম্মে মারুফা

মো: আল-মাহফুজ শাওন:

ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক উম্মে মারুফা।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উম্মে মারুফাকে প্রেষণ ও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে। এ সময়ে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

উম্মে মারুফা বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে দায়িত্ব পালন করেন মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)। গত ২২ জুলাই তিনি পদত্যাগ করেন। এরপর ওই পদে নতুন দায়িত্ব পেলেন উম্মে মারুফা।

কূটনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট মহল মনে করছে, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে উম্মে মারুফার দায়িত্ব গ্রহণ দুই দেশের গণমাধ্যম ও জনসংযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে বাংলাদেশ-ভারত সম্পর্ক, দ্বিপক্ষীয় যোগাযোগ এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ