শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাটলাই নদী পথে চাদাঁবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ০৯:৫৬ অপরাহ্ণ
পাটলাই নদী পথে চাদাঁবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই, যাদুকাটা, সুরমা ও লালপুর নদীতে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় দাবি আদায়ে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন, তাহিরপুর উপপরিষদ শাখার আয়োজনে সোমবার (২৭ জুলাই) বিকেলে পাটলাই নদীর তীরে শ্রীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, নৌযান মালিক,শ্রমিক,মাঝি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীপারের শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিল মিয়া। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রতন সরকার,সাধারণ সম্পাদক জামাল হোসেন এবং ব্যবসায়ী গোলাম মোস্তফাসহ আরও অন্যান্য নৌ-শ্রমিকেরা।

বক্তারা অভিযোগ করেন,পাটলাই,যাদুকাটা, সুরমা ও লালপুর নদীপথে চলাচলকারী নৌযান থেকে বিআইডব্লিউটিএ ও টোল-টেক্সের নামে অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে নৌযান মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এবং নদীপথে স্বাভাবিক বাণিজ্য ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।তারা বলেন, নদীপথে চলাচলের নামে কোনো ধরনের হয়রানি বা অবৈধ অর্থ আদায় মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে ব্যবসায়ী,নৌযান মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন।

মানববন্ধন থেকে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। বক্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাটলাই,যাদুকাটা,সুরমা ও লালপুর নদীপথে পণ্যবাহী ও কার্গো নৌযান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।

তবে টোল আদায়ের অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ