শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ০৯:৫৪ অপরাহ্ণ
উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উখিয়া প্রতিনিধি:

দ্রোহের কবি,বিদ্রোহী কবি,জাতীয় কবি, কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,তারই ধারাবাহিকতায়

(২৭ জুলাই)  সোমবার 

সকাল দশটায় উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উখিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র,ছাত্রীদের অংশগ্রহণে শুরু হয় কবি নজরুল ভিত্তিক আবৃত্তি, চিত্রাংকন নৃত্য,নজরুল গীতি প্রতিযোগিতা। 

প্রতিযোগিতা শেষে উত্তির্ন ছাত্র, ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সরওয়ার জাহান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার, বদরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার, আশরাফুল ইসলাম সিরাজী,উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সুলতান মাহমুদ চৌধুরী  প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন, উখিয়া উপজেলার চৌকস নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার।  এ সময় প্রধান অতিথি, শাহজাহান চৌধুরী,  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিজয়ীদের অভিনন্দন জানান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সভাপতি, পান্না আকতার বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন তরুণ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তাই নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের  মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী।  এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিশিষ্ট কন্ঠ শিল্পী, উখিয়া উপজেলা ডাকঘর কর্মকর্তা, এস,এম,জসিম।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ