শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আলহজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত হবে নতুন গ্রন্থ

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ০৯:৪০ অপরাহ্ণ
আলহজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত হবে নতুন গ্রন্থ

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

প্রেসিডেন্ট এরশাদের আমলের এমপি, বিশিষ্ট জননেতা আল্লাহজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন, রাজনৈতিক দর্শন, জনসেবা এবং কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে প্রকাশিত হবে নতুন গ্রন্থ "আলহজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন কথা"।

গ্রন্থটির লেখক বহু  গ্রন্থের রচয়িতা আলোকিত মানুষ বিশিষ্ট কবি ও শিক্ষক এম এরশাদুর রহমান। বইটির প্রচ্ছদে জাতীয় সংসদ ভবনের পটভূমিতে আলহজ্ব আবদুল গফুর চৌধুরীর প্রতিকৃতি স্থান পেয়েছে। পাশাপাশি তাঁকে "একজন জননেতা, সমাজসেবক ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ" হিসেবে উল্লেখ করা হয়েছে।

বইটিতে তাঁর রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, নেতৃত্বের দর্শন এবং দেশ ও মানুষের প্রতি অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এছাড়া গ্রন্থে তাঁর উল্লেখযোগ্য কিছু উক্তিও সংযোজন করা হয়েছে।

বইয়ের পেছনের প্রচ্ছদে স্থান পাওয়া কয়েকটি উল্লেখযোগ্য বাণীর মধ্যে রয়েছে— রাজনীতিকে ক্ষমতার নয়, মানুষের সেবা ও দায়িত্ব পালনের অঙ্গীকার হিসেবে দেখার আহ্বান; সততা, নিষ্ঠা ও সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার গুরুত্ব; এবং সাধারণ মানুষের কল্যাণকেই উন্নয়নের মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

লেখক জানান, নতুন প্রজন্মের কাছে আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবনাদর্শ, রাজনৈতিক চিন্তাভাবনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যেই বইটি রচনা করা হয়েছে।

গ্রন্থটি তাঁর জীবনসংগ্রাম, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক অবদান এবং মানবকল্যাণে নিবেদিত কর্মময় জীবনের একটি প্রামাণ্য দলিল হিসেবে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ