শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১২:২১ অপরাহ্ণ
খুলনায় এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা জেলার পুলিশ লাইন্স শিরোমণিতে কনস্টেবল পদ থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

আজ পুলিশ লাইন্স শিরোমণিতে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যের ইউনিফর্মে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় পুলিশ সুপার পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন পদে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতি একজন পুলিশ সদস্যের কর্মজীবনে গুরুত্বপূর্ণ অর্জন। এর সঙ্গে দায়িত্ব ও কর্তব্যও আরও বেড়ে যায়। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. আল-বেরুনীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‍্যাংক ব্যাজ পরিধানের মাধ্যমে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যের নতুন দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ