শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলামের প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় কুলাউড়ার সামি-ইয়ামি চাইনিজ বাংলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম জার্নালিস্টের উপদেষ্টা মোত্তাদির হোসেন। সঞ্চালনা করেন টিম জার্নালিস্টের সদস্য রুবেল বখস পাভেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেশের কণ্ঠ  কুলাউড়া প্রতিদিনের প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, আমাদের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, প্রতিদিনের সময় কুলাউড়ার প্রতিনিধি মো :আজিজুল ইসলাম, জনজাগরণের কুলাউড়া প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল, জনবাণীর কুলাউড়া প্রতিনিধি জামাল হোসেন তারেক, লাখো কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মোঃ আলী শোভন,  বাংলার সংবাদের কুলাউড়া প্রতিনিধি মো. তাহমিদুর রহমান, The Kulaura  24-এর পরিচালক মোঃ রেজাউল ইসলাম শাফি, আলোকিত কুলাউড়ার পরিচালক নাঈমুল ইসলাম, বিডি লাইন 24 -এর পরিচালক আবরার শাহরিয়ার,  স্বদেশ বিচিত্রা মাল্টিমিডিয়ার কুলাউড়া প্রতিনিধি মনোয়ার হোসেন, সহ টিম জার্নালিস্টের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বদরুল ইসলামের প্রবাস সফর জীবন শান্তি  কামনা করেন এবং দেশ ও প্রবাসে সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে বদরুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ