খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
মো: আল-মাহফুজ শাওন:
খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের চাপ, হয়রানি ও হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও মতামত গ্রহণ করা হয়।
সাধারণ সভায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।