বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০৯:১৫ অপরাহ্ণ
হোসেনপুরে কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 কিশোরগঞ্জের হোসেনপুরে সারা দেশের মত  আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগে জীববৈচিত্র্য ধ্বংসের পথে। কৃষকদের দুরদর্শিতা ও  কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকায় অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা হচ্ছে বলে পরিবেশবিদগণ মনে করছেন।  কীটনাশক প্রয়োগে মিঠাপানির মাছ বিলুপ্তির সাথে হুমকিতে পুকুর, খাল বিল ও নদীনালার মাছ, ব্যাঙ, শামুকসহ সকল উপকারী পোকামাকড়।  

বোরো ধান চাষের পর দীর্ঘ ৩ মাস জমি পতিত থাকায় এ জমিতে কোমড় পরিমাণ উঁচু  আগাছা জন্মেছে।  যা  আমাদের দেশের ছোট ছোট  টাক্টর দিয়ে এ রকম আগাছা ভেদ করে চাষ করা অসম্ভব বলে বাধ্য হয়ে কৃষকেরা বালাই নাশক প্রয়োগ করা করছেন।  এতে  খুব সহজেই ও কম খরচে আগাছা দমনে সহজ মনেও  বাস্তবে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলশ্রুতিতে ধ্বংসের দ্বারপ্রান্তে জীববৈচিত্র্য। সরেজমিনে কথা হয়, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের ষাটোর্ধ কৃষক মো. সাইদুর রহমান, একই ইউনিয়নের জামাইল গ্রামের কৃষক আব্দুল হামিদ দুলাল, পুমদী ইউনিয়নের নারায়ণ ডহর গ্রামের পঁচাত্তোর্ধ   আব্দুর রাশিদ, নজরুল ইসলাম(৫৫), মো. নজরুল ইসলাম(৪০) এর সাথে। তাঁরা  জানান, কৃষি শ্রমিকের সংকট ও মজুরি অধিক হওয়ার কারণ আগাছা সশরীরে আগাছা দমনে যে যে জায়গায় প্রতি একর জমির আগাছা পরিষ্কার করতে ১০ হাজার টাকা খরচা করতে হতো, সেখানে দুই হাজার টাকা খরচা আগাছা দমন হয়ে যায়।  যে জন্য সহজে ও কম খরচের জন্য বালাইনাশক প্রয়োগের দিকে দাবিত হচ্ছেন। এক সময়ে এসকল জমিতে তিন ফসিল আবাদ করা হলেও এখন যে পরিমাণ ফসল উৎপাদন হয়ে থাকে; তা বিক্রি করে উৎপাদিত ফসলের মূল্য ওঠে আসে না।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোজাহিদুল কবির জানান, ঘাস দমনে যে কীটনাশক প্রয়োগ করা হয় এগুলো বৃষ্টির পানিতে অন্যত্র ছড়িয়ে পড়ায় ঘাসের সাথে মিশে পড়ছে।  এ সকল ঘাস অজান্তেই খেয়ে অনেক গরু ছাগলের মৃত্যুর খবর ও পাওয়া যাচ্ছে এ নিয়ে  তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম কীটনাশক প্রয়োগে উদ্বেগ প্রকাশ করে বলেন, খাল বিলে মাছ বিলুপ্তির পর আগামী ৫ বছর পর নদীতে ও মাছের দেখা মিলবে না। 

উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ শেখ মোহাম্মদ মহসিন জানান জানান, কচুয়া, বথুয়া ও কচুরিপানা দমনে  ২,৪  ডি- এমাইন পরিমাণ মত ব্যবহার করা যেতে  পারে।  তবে দীর্ঘ মেয়াদে যে কোন কীটনাশক প্রয়োগ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে পড়েছে।    যে জন্য আগামী ৫ বছরের মধ্যে অধিকাংশ মানুষই মরণব্যাধি ক্যানসারের মারা যাবে। এ জন্য কৃষকদের জৈব বালাই নাশক প্রয়োগের পরামর্শ দিয়ে  থাকেন। জৈব বালাই নাশক এর কার্যকারীতা সময় সাপেক্ষ হওয়ায় কারণে কৃষকরা তা ব্যবহারে আগ্রহ কম। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মো.সাদিকুর রহমান বলেন, এখনকার কৃষকরা পরিশ্রম করতে রাজি নয়। আগে কার কৃষকগণ এ সকল ঘাস জৈব সার হিসেবে চাষের মাধ্যমে পচিয়ে ফেলতো। আমরা কীটনাশকের ব্যবহারকে নিরুৎসাহিত করে আসছি।  কিন্তু কাজে আসছে না। এ জন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 

ছবি সংযুক্ত: বুধবার সকালে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রাম থেকে তোলা।  কচুয়া ঘাস দমনে কীটনাশক প্রয়োগ করছেন এক কৃষক। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ