শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০৬:২৩ অপরাহ্ণ
নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি:

নাটোর শহরের ডালসড়ক এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রমিজুল করিম কলম (লাল স্কুল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি স্থানীয় রফিক মেম্বারের কনিষ্ঠ ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডালসড়ক এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রমিজুল করিমের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান বলেন, “ডালসড়ক এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ দুর্ঘটনায় শিক্ষক রমিজুল করিমের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ