শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০২:২৬ অপরাহ্ণ
মাদকের কুফল জানতে হবে এবং মাদক নির্মূলে শ্রীপুর বাজারে জনসচেতনতা সভা

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতা সৃষ্টি ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শ্রীপুর বাজারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলী। তিনি বাজারের ব্যবসায়ী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এসআই মোহাম্মদ আলী বলেন,আমরা অবগত হয়েছি, শ্রীপুর বাজারে মাদক নির্মূলে একশত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। কিন্তু কয়েক দিন আগে শ্রীপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আমরা মাদকদ্রব্য ও নগদ অর্থসহ একজনকে আটক করি। তখন দুঃখজনকভাবে ওই কমিটির পক্ষ থেকে কেউ পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে আসেননি।

"তিনি আরও বলেন,পার্শ্ববর্তী বাদাঘাট এলাকায় গঠিত মাদকবিরোধী কমিটি অত্যন্ত সক্রিয়। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে নিয়মিত সহযোগিতা করছে। প্রয়োজনে সন্দেহভাজনদের আটকে রেখে পুলিশকে খবরও দিচ্ছে। এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এসআই মোহাম্মদ আলী বলেন,আপনারাও একটি কার্যকর কমিটি গঠন করুন। এত বড় কমিটির প্রয়োজন নেই। ১০ জনের একটি সৎ,সাহসী ও সক্রিয় কমিটিই যথেষ্ট। তবে সেই কমিটিতে কোনোভাবেই মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি যেন না থাকে। জনগণ ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

"তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। পুলিশের একার পক্ষে এই সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।এ সময় বক্তব্য রাখেন আব্দুল্লাহ,ডা. শামছুজ্জামান প্রমুখ। 

বক্তারা বলেন,মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তারা শ্রীপুর বাজারকে মাদকমুক্ত রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং একটি কার্যকর ও স্বচ্ছ মাদকবিরোধী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।সভায় উপস্থিত ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ