রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা বড় বাজারের ব্যবসায়ী ও সরদারদের প্রতি শ্রমিক পরিচয় যাচাইয়ের আহ্বান

অনলাইন ডেস্ক ২৫ July ২০২৬ · Saturday · ০২:১৯ অপরাহ্ণ
খুলনা বড় বাজারের ব্যবসায়ী ও সরদারদের প্রতি শ্রমিক পরিচয় যাচাইয়ের আহ্বান

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা বড় বাজারের সকল ব্যবসায়ী ও সরদারদের প্রতি শ্রমিকদের পরিচয়পত্র যাচাই-বাছাই করে কাজে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজি. নং-১২১২।

ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করানোর আগে সংশ্লিষ্ট শ্রমিকের পরিচয়পত্র এবং তিনি ইউনিয়নের বৈধ সদস্য কি না—তা যাচাই করে নেওয়া জরুরি। পরিচয় যাচাই না করে কোনো শ্রমিককে কাজে নিয়োগ না দেওয়ার জন্য ব্যবসায়ী ও সরদারদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বলেন, “যে শ্রমিক আমাদের ইউনিয়নের সদস্য নন, তার কোনো দায়ভার খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজি. নং-১২১২ কখনোই নেবে না।”

তিনি আরও বলেন, ইউনিয়নের পরিচয়পত্র ও সদস্যপদ যাচাই করে শ্রমিক নিয়োগ করা হলে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকবে এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়িত্ব নির্ধারণ করাও সহজ হবে।

এ বিষয়ে খুলনা বড় বাজারের সকল ব্যবসায়ী ও সরদার ভাইদের সহযোগিতা কামনা করেছে খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ