রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ০৬ জন গরুচোর গ্রেফতার

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০৮:৫৮ অপরাহ্ণ
কুলাউড়া থানা পুলিশের অভিযানে ০৬ জন গরুচোর গ্রেফতার

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজার  জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, মৌলভীবাজার  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার  গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

ইং ২২/০৭/২০২৬ তারিখ দিবাগত রাতে কুলাউড়া থানাধীন ৯ নং টিলাগাওঁ ইউনিয়নের হাজীপুর গ্রাম এর  সায়দ মিয়া (৪৩) ও আশিক মিয়া (৩৯) দ্বয়ের বাড়ির গোয়াল ঘর হতে রাতের আধারে ২ টি গরু চুরি হয়। কুলাউড়া থানায় অভিযোগ প্রাপ্তির সাথে সাথে থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। এরই ধারা বাহিকতায়  ২৪ জুলাই ২০২৬ খ্রি. তারিখ মধ্যরাত  ০১.১০  ঘটিকা হতে সকাল ০৯.০০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার  জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানিক দল কমলগঞ্জ থানা এলাকার বড়চেগ পয়েন্ট এলাকা হতে গরু চোর সন্দেহে ১, মোঃ ছাতিম আলী (৪৬), পিতাঃ মৃত শমসের আলী, সাং বড়চেগ, শমশের নগর ইউনিয়ন,  ২, মোঃ পাবেল মিয়া (৩৫), পিতাঃ মৃত মফিজ মিয়া, সাং বড়বেগ, ৩, মোঃ জাবেদ আলী ( ২৭), পিতাঃ নুরুল ইসলাম, সাং শিংরাউলি, সর্ব শমসেরনগর ইউনিয়ন,  থানাঃ কমলগঞ্জ,  জেলাঃ মৌলভীবাজার গনকে গ্রেফতার করা হয়।  

পরবর্তীতে তাদের তথ্য মতে শমসেরনগর রেলস্টেশন এলাকা হতে গরুচোর ৪, মোঃ কামরুল ইসলাম ওরফে কেন্নাই (৩০), পিতাঃ মৃত সাদেক মিয়া, সাং পন্ডিত নগর, ৬ নঙ টেংড়া ইউনিয়ন,  থানাঁ রাজনগর,  জেলাঃ মৌলভীবাজার গ্রেফতার করা হয়।  আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তথ্য মতে ২৪/০৭/২০২৬ সকাল বেলা কুলাউড়া থানাধীন ৯ নং টিলাগাওঁ ইউনিয়নের থলের বাজার এলাকায় অভিযান করে আসামী ৫, মোঃ জসিম আলী (৩৬),  পিতাঃ মৃত জরিফ মিয়া, সাং, চাউরুলি, ৬ নং টেংরা ইউনিয়ন,  ৬, মোঃ হানিফ মিয়া (৪৮),  পিতাঃ মৃতনছবিল মিয়া, সাংউত্তর চাউরুলি, ৬ নং টেংরা ইউনিয়ন,  উভয় - থানাঃ রাজনগর,  জেলাঃ মৌলভীবাজার গনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামীদের তথ্য মতে কমলগঞ্জ থানা এলাকার বড়চেগ সাকিনস্থ আসামী পাবেল মিয়ার বাড়ি হতে চোরাই যাওয়া ২ দুইটি গরু উদ্ধার করা হয়, যাহার মূল্য (৭০০০০ + ৯৫০০০) # ১,৬৫,০০০/- টাকা, তাছাড়া আসামীদের নিকট হতে গরু ক্রয় বিক্রয়ের নগদ ১০,০০০/ -  টাকা উদ্ধার করা। উক্ত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক  মামলা রয়েছে। আসামীদেরকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাছাড়া পুলিশ সুপার, মৌলভীবাজার স্যারের নির্দেশ অভিযান অব্যাহত আছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ