মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে দুর্ঘটনায় প্রাণ হারানো স্কুলছাত্রের মরদেহ উদ্ধারে গিয়ে স্তব্ধ পুলিশ বাবা

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০৮:৫৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে দুর্ঘটনায় প্রাণ হারানো স্কুলছাত্রের মরদেহ উদ্ধারে গিয়ে স্তব্ধ পুলিশ বাবা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় তুহিন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারে গিয়ে নিজের সন্তানের লাশের মুখোমুখি হন তার বাবা, যিনি কিশোরগঞ্জ সদর মডেল থানার একজন পুলিশ সদদ্য। জেলা শহরের গাইটাল জনতা স্কুল রোড এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সামছুল ইসলামের ছেলে। সে আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তুহিনের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। পরিবারের সঙ্গে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ সাইকেলে করে এক বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় তুহিন। পথে একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে সে মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে পৌঁছান কনস্টেবল সামছুল ইসলাম। তখনও তিনি জানতেন না, যে শিশুর মরদেহ উদ্ধার করতে যাচ্ছেন সেটি তার নিজের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে সন্তানের নিথর দেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

স্থানীয়রা আরও জানান, সড়কটি আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন হওয়ায় এখানে শিশুদের চলাচল বেশি। ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, “সামছুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার খবর পেয়ে সে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জানতে পারে নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।” তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ