শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে সুজন পালের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০২:১১ অপরাহ্ণ
তাহিরপুরে সুজন পালের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার অভিযোগ

তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেলীগাঁও গ্ৰামে সাবেক সদস্য(দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা সুজন পাল ওপর পূর্ব পরিকল্পিত ও অতর্কিত হামলা মারধর,প্রাণনাশের হুমকি এবং হেনস্তার অভিযোগ উঠেছে।

একই বাড়ির সুনামগঞ্জ জেলা(নিষিদ্ধ সংগঠন) ছাত্রলীগের কর্মী অলক ব্রহ্ম এবং তার পিতা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ ব্রহ্ম এর বিরুদ্ধে।

এ ঘটনায় ২৩ জুলাই বৃহস্পতিবার)বিকালে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু বিচার ও নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাবেক সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা সুজন পাল।

অভিযোগে সুজন পাল আরও উল্লেখ করেন,বিবাদীরা অত্যন্ত উগ্র, উশৃংখল, দাঙ্গাবাজ, মাদকাসক্ত,পরধনলোভী আইন অমান্যকারী ও সন্ত্রাসী প্রকৃতির লোক বটে। পক্ষান্তরে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন সাবেক সদস্য (দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত) সুনামগঞ্জ জেলা ছাত্রদল কর্মী।

বিবাদীরা একই গ্রামের বাসিন্দা। সুজন পাল বলেন,আমি দেশনেত্রী (মরহুমা) বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ছাত্রদল রাজনীতি করার কারণে,নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী অলক ব্রহ্ম ও তার পিতা প্রদীপ ব্রহ্ম দীর্ঘদিন ধরিয়া আমার সহিত ও আমার পরিবারের সদস্যদের সাথে চরম শত্রুতা পোষন করিয়া আসিতেছে এবং বিভিন্ন ধরনের অত্যাচার অবিচার জোর জুলুম চালাচ্ছিল।

উক্ত বিষয়ে স্থানীয় এলাকার গণ্যমান্য লোকজন অবগত আছেন।

এরই ধারাবাহিকতায় আজ ২৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০মিনিটে আমি বসত ঘরে পল্লী বিদ্যুৎ এর ওয়ারিং এর কাজ করা অবস্থায়,সকল আসামীগণ পূর্ব আক্রোশের জের ধরে পরিকল্পীত ভাবে সন্ত্রাসী কায়দায় হাতে লোহার রড,কাঠের রুইল,বাশের লাঠি ইত্যাদি অস্ত্রাদি নিয়া আমার বসত ঘরে অনধিকার প্রবেশ করিয়া আমার উপর অতর্কিত আক্রমন শুরু করে। এবং ছাত্রলীগের কর্মী অলক ব্রহ্ম এর ডান হাতে থাকা লোহার রড দিয়া প্রাণ নাশের উদ্দেশ্যে আমার মাথার বাম সাইটে বারি মারিয়া নিলা,ফোলা জখম করে। সাথে সাথে অলক ব্রহ্মের বাবা প্রদীপ ব্রম্ম এর হাতে থাকা বাঁশের লাঠি দিয়া আমাকে প্রাণ নাশের উদ্দেশ্য মাথায় বারি মারিলে, উক্ত বারিটি আমি বাম হাত দিয়া প্রতিহত করিলে বাম হাতের কনুই এর উপরি ভাগে পড়িয়া মারাত্মক জখম করিলে আমি মাটিতে লুঠে পড়ে যাই। জখম প্রাপ্ত হইয়া মাটিতে পড়ে থাকা অবস্থায়,সকল আসামীগণ আমার হাতে,পায়ে,পিঠে, বুকে, হাতে ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি মাড়িয়া মারাত্মক চেঁছা ও নীলা ফুলা জখম করে।

 উক্ত সময় আমার ডাক চিৎকার শুনিয়া আশেপাশের থাকা লোকজনসহ মানিত সাক্ষীগণ দৌড়াইয়া ঘটনাস্থলে আগাইয়া আসিলে বিবাদীরা সময় সুযোগমত আমার পাইলে খুন করিবে বলিয়া সকলের সম্মুখে প্রকাশ্যে হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ঘটনার সংবাদ পাইয়া আমার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হইয়া আমার অবস্থা আশংকা জনক দেখিতে পাইয়া চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে,কর্তব্যরত চিকিৎসক আমাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করিয়া চিকিৎসা করেন। 

প্রতিবেশীরা জানান,বর্তমানে সুজন পাল (৩৩) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার(ভারপ্রাপ্ত)কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান,একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ