শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাতক্ষীরায় ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার টাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০২:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার টাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

মো: আল-মাহফুজ শাওন:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন চুনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল।

অভিযানকালে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার পিস টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্য উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইসমাইল হোসেন (২৮), পিতা মো. রাশেদুল ইসলাম, সাং মুন্সীগঞ্জ, পূর্ব কালিনগর, থানা শ্যামনগর এবং মো. সুমন হোসেন (২৯), পিতা মো. আব্দুল হাকিম গাজী, সাং আবাদ চণ্ডীপুর, থানা শ্যামনগর। তারা উভয়েই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ