শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক ২৩ July ২০২৬ · Thursday · ০৬:২৬ অপরাহ্ণ
অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো: আল-মাহফুজ শাওন:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও জননেতা জনাব শফিকুল আলম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জাসাস খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী জলিল, অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান মঈনুল ইসলাম কিরণসহ ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরজীবনে সবুজের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে মাসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার পথে এগিয়ে যাওয়া।

আয়োজক অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নগরবাসীসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ