শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক ২৩ July ২০২৬ · Thursday · ০২:৩৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

আতাউল হাসান দিনার:

"বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এপ্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে শহরের বটতলা সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন ও কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম।

পরে এ উপলক্ষে প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম, এসএফএনটিসি ফরেস্ট রেঞ্জার কিশোরগঞ্জ জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহরিমা আক্তার কচি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুল করিম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভুইয়াসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

এসময় বক্তারা সকলকে সারাবছর বৃক্ষরোপন অভিযান অব্যাহত রাখার আহবান জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ