বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

রাজু ভাস্কর্যে অবস্থান করছেন টেকনাফের জিহাদী, ৮০ ঘণ্টা পার হলেও নীরব প্রশাসন

অনলাইন ডেস্ক ২৩ July ২০২৬ · Thursday · ০২:৩৫ অপরাহ্ণ
রাজু ভাস্কর্যে অবস্থান করছেন টেকনাফের জিহাদী, ৮০ ঘণ্টা পার হলেও নীরব প্রশাসন

কক্সবাজার জেলা প্রতিনিধি:

টেকনাফ-উখিয়ায়  প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে  অনশন কর্মসূচির প্রায় ৮০ ঘণ্টা পার হলেও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, প্রশাসন ও উখিয়া-টেকনাফের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। অনশনরত টেকনাফের তরুণ সাইফুল ইসলাম জেহাদীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে দাবি করেছেন তার সমর্থক ও স্থানীয়রা।

সমর্থকদের অভিযোগ, দীর্ঘ সময় অনশন চললেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সংলাপ বা সমাধানের উদ্যোগ দেখা যায়নি। তারা বলেন, “টেকনাফের সন্তান হিসেবে সাইফুল ইসলাম জেহাদী একাই অনশনের ঘোষণা দিয়েছেন। তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে নিতে হবে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনশন কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই দ্রুত আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন। স্থানীয় কয়েকজন নাগরিক জানান, পরিস্থিতি দীর্ঘায়িত হলে উখিয়া-টেকনাফ এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে।

 অনশনকারীর সমর্থকদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা সতর্ক করে বলেন, “টেকনাফে বিশৃঙ্খলা এড়াতে হলে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।”

তবে এ বিষয়ে টেকনাফ -উখিয়া উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল শান্তিপূর্ণ সমাধান ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্বারোপ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ