রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

নলডাঙ্গা থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, মানুষের সমস্যার কথা শুনলেন পুলিশ সুপার

অনলাইন ডেস্ক ২৩ July ২০২৬ · Thursday · ০২:২৩ অপরাহ্ণ
নলডাঙ্গা থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, মানুষের সমস্যার কথা শুনলেন পুলিশ সুপার

নাটোর প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গা থানায় বুধবার (২২ জুলাই) বিকালে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা আইন-শৃঙ্খলা, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ‘ওপেন হাউজ ডে’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা। তিনি নাটোর জেলাকে অপরাধ ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আলম।

এ সময় নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু সহ সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ