বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০৯:২২ অপরাহ্ণ
তাড়াইলে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

রুহুল আমিন, তাড়াইল:

কিশোরগঞ্জের তাড়াইলে সপ্তাহের ব্যবধানে

কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। গত সপ্তাহে কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে তা ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার (২২ জুলাই) তাড়াইল উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিনের বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে। কারণ দেশের মরিচ গাছগুলো বৃষ্টি হলেই পচে যায়। এছাড়া কিছুদিনের তীব্র গরমে মরিচ গাছগুলো আগেভাগেই নষ্ট হয়ে গেছে। বর্তমানে মরিচের মৌসুম শেষ হয়ে আসায় গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বাজারে কাঁচামরিচের সরবরাহ আগের তুলনায় কম হচ্ছে, ফলে দাম বেড়েছে।

এক সবজি বিক্রেতা জানান, বেশি দামে এক পাল্লা (৫ কেজি) মরিচ কিনে এনে ১০ থেকে ২০ টাকার মরিচ বিক্রি করলে তার পোষায় না। এ রকম দাম থাকলে মরিচ বিক্রি বন্ধ করে দেবেন তিনি। ক্রেতাদের অভিযোগ, বেশি দাম দিয়ে মরিচ কিনলে তেমল ঝাল নেই। ফলে রান্নায় পরিমাণেও বেশি মরিচ দিতে হচ্ছে। তাড়াইল সদর বাজার কাঁচাবাজারে সবজি কিনতে আসা সাবিকুন্নাহার বেগমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, গত সপ্তাহে ১৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। আজ এসে দেখি তা ২০০ টাকা কেজি হয়ে গেছে। বাসায় কাঁচা মরিচ ছাড়া রান্না-বান্না করা যায় না।

কাঁচাবাজারে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা হলে তারা বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে কাঁচা মরিচসহ আরও কয়েকটি সবজির দাম বেড়েছে। বেশি দামে কিনে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। শুধু আমাদের দোষারোপ করে লাভ নাই। তারা আরও বলেন, এ সপ্তাহে কাঁচা মরিচের দামটা একটু বেশি বেড়েছে। আজ ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি। গত কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। বৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি মরিচের আমদানিও কম হচ্ছে। 

তাড়াইল সদর বাজারে কাঁচাপণ্যের সঙ্গে কাঁচামরিচও কিনে এনে খুচরা বিক্রি করেন প্রনব দাস নামের এক বিক্রেতা। তিনি বলেন, দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা থেকে বলছি যে, বছরের এই সময়ে এসে কাঁচামরিচের দাম বেড়ে যায়। কারণ এ সময় কাঁচামরিচের উৎপাদন তেমনভাবে হয় না, ফলে বাজারে সরবরাহ কম হয়। ক্ষেতের গাছগুলো এখন শুকিয়ে যাওয়ার পথে, এছাড়া কয়েকদিন বৃষ্টি হয়েছে যাতে করে গাছগুলো পচে গেছে। পাশাপাশি গত কিছুদিনের তীব্র গরমে আগেভাগেই কাঁচা মরিচের গাছগুলো শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তাই বাজারে বাড়তি দাম যাচ্ছে কাঁচামরিচের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ