শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় রাশীদ আলী ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তার অর্থ পেল আরও দুটি পরিবার

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০৯:২০ অপরাহ্ণ
কুলাউড়ায় রাশীদ আলী ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তার অর্থ পেল আরও দুটি পরিবার

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ ও অসহায় আরও দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছে মাওঃ শাহ সৈয়দ রাশিদ  আলী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে টিলাগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের দিলারা বেগম, কাদিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের কয়ছর মিয়ার চিকিৎসা সহায়তার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মাওঃ শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব সৈয়দ খালেদ আলীর ছেলে সৈয়দ ইজাজ আলীর পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় রাশিদ আলী ফাউন্ডেশন ও টিম জার্নালিস্টের সদস্যরা উপস্থিত থেকে সহায়তার অর্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশন ও টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, দৈনিক দেশের কুলাউড়া প্রতিনিধি ও টিম জার্নালিস্টের সদস্য রফিকুল ইসলাম মামুন, দৈনিক ভোরের পাতা কুলাউড়া প্রতিনিধি ও টিম জার্নালিস্টের সদস্য রুবেল বখস পাভেল, দৈনিক জনজাগরণ কুলাউড়া প্রতিনিধি ও টিম জার্নালিস্টের সদস্য কামরুজ্জামান জুয়েল, দৈনিক লাখো কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি মো. আলী শোভন, সমাজসেবক আজহারুল হক, দি কুলাউড়া টোয়েন্টিফোরের পরিচালক টিম জার্নালিস্টের সদস্য মো. রেজাউল ইসলাম শাফি প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ