শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মহাসড়কে দুর্ঘটনা এড়াতে পবা হাইওয়ে থানা ও সড়ক বিভাগের যৌথ অভিযান

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০৭:২২ অপরাহ্ণ
মহাসড়কে দুর্ঘটনা এড়াতে পবা হাইওয়ে থানা ও সড়ক বিভাগের যৌথ অভিযান

নাটোর প্রতিনিধি:

রাজশাহী-ঢাকা মহাসড়কে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পবা হাইওয়ে থানা ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিট থেকে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন পবা হাইওয়ে থানার দিবাকালীন মোবাইল-১ টিম এবং সওজ বিভাগের কর্মকর্তারা রাজশাহী-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণ, ভ্রাম্যমাণ দোকানপাট ও অবৈধ হাট-বাজার উচ্ছেদ এবং সড়কের উভয় পাশের সোল্ডারে থাকা ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার, মাইপাড়া বাজার ও ঝলমলিয়া কলার হাট এলাকায় স্থানীয় দোকানদার ও পথচারীদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল আলী, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুর রহমান, সাবেক রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মো. জুলফিকার আলী ভুট্টু, সার্জেন্ট মো. আহসান হাবীবসহ হাইওয়ে পুলিশের সদস্যরা।

পবা হাইওয়ে থানার ওসি মো. মাহবুর রহমান বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট, হাট-বাজার এবং অনিয়মিত পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে। তাই সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মহাসড়ককে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকলে মহাসড়কে চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ