শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

অনলাইন ডেস্ক ২২ July ২০২৬ · Wednesday · ০১:৪৬ অপরাহ্ণ
হোসেনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় হোসেনপুর উপজেলার অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে *হুইল চেয়ার বিতরণ* করা হয়েছে।  

উপজেলা পরিষদ হলরুমে আজ ২১ জুলাই রোজ মংগবার সকালে  আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *১৬২ কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য  মাজহারুল ইসলাম*।

অনুষ্ঠানে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। এই হুইল চেয়ারগুলো শুধু একটি যন্ত্র নয়, এটি তাদের চলাচলের স্বাধীনতা।” 

তিনি আরও বলেন, “সমাজের সবাইকে প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে *উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, হোসেনপুর*। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ও চলাচলে অক্ষমদের এই সহায়তা দেওয়া হয়।

উপকারভোগী এক বৃদ্ধ বলেন, “অনেকদিন ধরে ঘর থেকে বের হতে পারি না। আজ হুইল চেয়ার পেয়ে মনে হচ্ছে নতুন জীবন পেলাম।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসা কাজী নাহিদ ইভা, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম মাজার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ