শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জের সন্তান সারোয়ার মুর্শেদ শামীম সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার

অনলাইন ডেস্ক ২১ July ২০২৬ · Tuesday · ১০:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জের সন্তান সারোয়ার মুর্শেদ শামীম সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সারোয়ার মুর্শেদ শামীম-কে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিকস) পদ থেকে এসএমপির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সারোয়ার মুর্শেদ শামীম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ইন্দুরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মোরশেদ উদ্দিনের সন্তান। তাঁর মাতুলালয় কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বেথইর গ্রামে। তিনি মরহুম রইস উদ্দিন মাস্টারের নাতি এবং রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের ভাগ্নে। তাঁর এ নিয়োগে বাজিতপুর ও কটিয়াদীসহ সমগ্র কিশোরগঞ্জে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার মুর্শেদ শামীম সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের অন্যতম সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতির আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), পুলিশ টেলিকম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক, দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) এবং বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

২০২১ সালের জানুয়ারিতে তিনি উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতার কারণে তাঁর এই নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মান আরও সমৃদ্ধ হবে।

কিশোরগঞ্জের কৃতি এই পুলিশ কর্মকর্তার নতুন দায়িত্ব গ্রহণে জেলার সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ