সেবা মাস উপলক্ষে কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাথে মতবিনিময়
উপজেলা প্রতিনিধি (খুলনা) :
খুলনার উপজেলা কয়রায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সেবা মাস উপলক্ষে এক মতবিনিময় ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়রা উপজেলা এজেন্ট শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যাংকের গ্রাহকরা অংশ নেন।
উপজেলা জামায়াতের সংগ্রামী আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি পাইকগাছা শাখার ব্যবস্থাপক মুহা. আবু জাফর।
এ সময় ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ সাঈদুর রাহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা শাখার এজেন্ট ব্যাংকিং ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, উত্তর চক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, ইসলামী ব্যাংক কয়রা এজেন্ট শাখার ইনচার্জ আঃ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন পাতাখালী মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক আঃ রব, উত্তর চক কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহবাজ হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ব্যাংকের গ্রাহক মাষ্টার কোহিনুর আলম, সাজিদা খাতুনসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে সুসংহত করার পাশাপাশি সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকের বিভিন্ন সেবা ও কার্যক্রমের প্রশংসা করে তারা ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, এটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী অর্থনীতির একটি কার্যকর মডেল। আধুনিক, সহজ ও সময়োপযোগী সেবা নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।