লোহাগড়ায় প্রধানমন্ত্রীর মেশিন-বাইসাইকেল-বৃত্তি পেল লোহাগড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী
জেলা প্রতিনিধি, নড়াইল:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
মংগলবার ২১ জুলাই সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪ জনকে সেলাই মেশিন, ৬ জনকে বাইসাইকেল ও ১টি পরিবারকে বসতঘর প্রদান করা হয়। এছাড়া ৪০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৭৬ হাজার০৯৬ টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীরিন আকতার।
এসময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জামশেদ আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, লোহাগড়া উপজেলা জামায়াত ইসলামির আমীর মওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা মোঃ ইমরান হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।