কুলাউড়ায় ক্যান্সারে আক্রান্ত দুই পরিবারকে শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের আর্থিক সহায়তা
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ক্যান্সারে আক্রান্ত দুই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মাওঃ শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর ইউনিয়নের করের গ্রামের সুমত মালাকার এবং কুলাউড়া পৌরসভার বাসিন্দা মানিক মিয়াকে চিকিৎসা সহায়তা হিসেবে মোট ১০ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব সৈয়দ খালেদ আলীর ছেলে সৈয়দ ইজাজ আলী এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাওঃ শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা ও টিম জার্নালিস্টের উপদেষ্টা, দৈনিক দিনকাল কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, টিম জার্নালিস্টের সদস্য দেশের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, আমাদের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মো. সামসু উদ্দিন বাবু, ভোরের পাতার কুলাউড়া প্রতিনিধি রুবেল বখস পাভেল, বিডি লাইন ২৪- পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মাও ঃ শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।