বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

অনলাইন ডেস্ক ২০ July ২০২৬ · Monday · ০৭:২২ অপরাহ্ণ
মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতি হত্যা মামলার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের মিঠামইনের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকা কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্যপদ সহ সংগঠনের সব ধরনের পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। 

শনিবার (১৯ শে জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নৌওশাদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে ১৫ ই জুলাই রাতে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন । 

ঘটনার সময় আহত  হাদিস মিয়া ও স্থানীয় লোকজন একজন সন্ত্রাসী কে চাপাতি সহ আটক করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আরো ২ জনকে গ্রেফতার করে। তদন্ত সংশ্লিষ্ট সুত্র গুলোর দাবি , মাত্র ১ মিনিটের পরিকল্পিত হামলায় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়। অভিযোগ রয়েছে, হামলায় অংশ নেওয়া ৩ ব্যাক্তি ঢাকা থেকে ৩ দিন আগে মিঠামইনে এসে অবস্থান নেন । তারা জাহাঙ্গীরের বাড়ি থেকে প্রায় ৫০০ ফুট দূরের একটি বাড়িতে অতিথি আশ্রয় নেন। হত্যাকাণ্ডে অভিযোগ অনুযায়ী, বাড়িটি বহিষ্কৃত ছাত্রদল নেতা মোকাররম হোসেন খোকার বড় ভাইয়ের। নিহতের স্বজন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাশিমপুর কারাগার থেকে জামিনে বের করে আনা হয়েছে। তাদের দাবি মোকাররম হোসেন খোকা কে গ্ৰেফতার করা গেলে হত্যায় পরিকল্পনাকারী, অর্থদাতা ও সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে ঘটনার পর থেকেই খোকা ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটায় সময় নিহত জাহাঙ্গীরের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় মামলা দায়ের করেন।

 মামলায় ৩ জনের নাম উল্লেখ সহ ১৫ জন কে আসামি করা হয়। মামলার এজাহারে নাম উল্লেখ করা ৩ আসামি হলেন, বরগুনা বামনা উপজেলার চাকাতাশুনিয়া গ্ৰামের মৃত সুলতান মিরনের ছেলে মোঃ হেলাল ( ২৪) , লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার সুধারামপুর গ্ৰামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন ( ৩২) , এবং একই উপজেলার মধ্যপাড়া গ্ৰামের রহমতুল্লাহ খোকনের ছেলে মোঃ শাহিন আলম (শাকিল) ( ২৭) , পুলিশ জানিয়েছে ঘটনার রাতে স্থানীয় লোকজন মোঃ হেলাল কে চাপাতি সহ আটক করে। পরে অভিযান চালিয়ে একই রাতে পালিয়ে যাওয়ার সময় মহিন উদ্দিন ও শাহীন আলমকে গ্ৰেফতার করা হয়। 

পরে ঘাগড়ার শেখের হাঁটি গ্ৰামের ইমাম হোসেনের ছেলে স্পিডবোটের টিকিট বিক্রিতে জাকির হোসেন (৪০) এবং কাজী পাড়া গ্ৰামের মৃত চান্দা আলীর ছেলে আব্দুর রৌফ (৬৭) কে গ্ৰেফতার করা হয়। বর্তমানে গ্ৰেফতার ৫ আসামি কারাগারে রয়েছেন।  এদিকে জাহাঙ্গীর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ আসামি কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার বিকেলে কিশোরগঞ্জের জেষ্ঠ বিচারকি হাকিম আদালত -৪ এর বিচারক সংঙ্গিতা ভট্টাচার্য এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ বলেন, প্রত্যেক আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।‌ শুনানী শেষে আদালত ৫ দিনের মঞ্জুর করে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত বুধবার রাত পৌনে ১০ টার দিকে মিঠামইন সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাস ভবনে প্রবেশের সময় পূর্বে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী ধারালো চাপাতি, কুড়াল,ও রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে তার স্বামীর উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিঠামইন স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে জাহাঙ্গীর হত্যা মামলার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম। এছাড়াও কিশোরগঞ্জ - ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেন, হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যাক্তি দের পাশাপাশি ও পরিকল্পনাকারী অর্থদাতাদের আইনের আওতায় আনা হবে। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ