বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সারাদেশ

নিজ অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন হাজী মোঃ সবুজ আলম

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৯:৪৫ অপরাহ্ণ
নিজ অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন হাজী মোঃ সবুজ আলম

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড হলহলিয়া একতা বাজারে রাস্তাটি পরিদর্শন করেছেন আসন্ন দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম।

নিজ অর্থায়নে রাস্তাটি মেরামত করার উদ্যোগ ও স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন (সাবেক) দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সবুজ আলম।

জানাযায়,দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি কেউ সংস্কার না করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চাঁপা ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (১৭ জুলাই)বিকালে দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ড হলহলিয়া একতা বাজারের রাস্তাটি বেহাল অবস্থা মানুষের চলাচলের অনুপযোগী খবর পেয়ে সাথে সাথে ছুটে যান হাজী মোঃ সবুজ আলম।

 নিজ অর্থায়নে রাস্তা মেরামত করার উদ্যোগ নেন মানবিক চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলম।

 এ সময় তিনি স্থানীয় ৪নং ওয়ার্ড হলহলিয়া এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ সামনে বলেন,আমি সবসময় জনগণের পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।

স্থানীয়রা জানান,রাস্তার বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছিল। গরীব অসহায় মানুষের বন্ধু সাবেক চেয়ারম্যান ও আসন্ন ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সবুজ আলমের উদ্যোগে রাস্তা সংস্কারে শিক্ষার্থী,কৃষক ও সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। এসময় তার এমন মহতি উদ্যোগে স্থানীয় জনতাসহ এলাকাবাসী খুশি হন।

এসময় আরও উপস্থিত ছিলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তি,স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ