শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাভারে তীব্র গ্যাস সংকট নিরসনে ভূক্তভোগীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৯:৩৮ অপরাহ্ণ
সাভারে তীব্র গ্যাস সংকট নিরসনে ভূক্তভোগীদের বিক্ষোভ

ঢাকা জেলা প্রতিনিধি:

সাভারে গ্যাস সংকট নিরসনসহ বাসা বাড়িতে নিরিবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ করেছেন ভূক্তভোগীরা। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন ভূক্তভোগী গ্রাহকেরা।

 বিক্ষোভ শেষে তিতাস কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।

 ১৯, জুলাই, রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের সামনে জরো হন পৌর সভার ৪ নং, ৫ নং ওয়ার্ডসহ কয়েকটি এলাকার ভূক্তভোগী গ্রাহকেরা। 

পরে তাঁরা সেখানে গ্যাস সংকট নিরসনসহ বাসা বাড়িতে নিরিবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে বিক্ষোভ করেন।

ভূক্তভোগীরা দাবি করেন, প্রায় ১বছর ধরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ এলাকার বাসিন্দারা গ্যাস সংকটে রয়েছেন। 

প্রায় ২ মাস ধরে তাঁরা গ্যাসই পাচ্ছেন না। নিয়মিত গ্যাস বিল দিচ্ছেন। বাসা বাড়িতে গ্যাস না পাওয়ায় লাকড়ির চুলা এবং বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে হচ্ছে তাঁদের।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে বেলা সাড়ে ১২ টার দিকে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর) ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেনের কাছে সমস্যা সমাধানে স্মারকলিপি প্রদান করেন। 

এছাড়া তিন দিনের সময়সীমা বেঁধে দেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর) ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন বলেন, ভূক্তভোগীরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। কোন এলাকায় কোন সংযোগ থেকে এ সমস্যা তৈরী হয়েছে সেটি চিহ্নত করে সেই লাইনে গ্যাসের প্রেসার বাড়িয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করা হবে। দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ