শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জমকালো আয়োজনে বিসিডিএস কোনাবাড়ী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৯:০৯ অপরাহ্ণ
জমকালো আয়োজনে বিসিডিএস কোনাবাড়ী বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কেমিস্ট ও ড্রগিস্টস সমিতি (বিসিডিএস) কোনাবাড়ী মেট্রো থানা উপশাখার বার্ষিক বনভোজন, কেমিস্ট্রি মেলা এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল থেকে শাহীনবাগ রিসোর্টে এই আয়োজন শুরু হয়ে দিনব্যাপী চলে।

বাংলাদেশ কেমিস্ট ও ড্রগিস্টস সমিতি (বিসিডিএস) কোনাবাড়ী মেট্রো থানা উপশাখার সভাপতি আসাদুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সভাপতি রবিউল আলম রবি, কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটন, পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক খন্দাকার শরিফুল ইসলাম, সদস্য সচিব বিনয় চন্দ্র সরকার সহ কেমিস্ট ও ড্রগিস্টস সমিতি (বিসিডিএস) কোনাবাড়ী মেট্রো থানা উপশাখার সকল নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক ও মানসম্মত ওষুধ পৌঁছে দিতে কেমিস্টদের ভূমিকা অপরিসীম। ভেজাল ও নকল ওষুধের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহক সেবার মান বাড়াতে বিসিডিএস সবসময় কাজ করে যাচ্ছে। কোনাবাড়ী মেট্রো থানা উপশাখার এই চমৎকার আয়োজন সংগঠনের সকল সদস্যের মধ্যে একতার নতুন বার্তা দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ