শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৫:৩২ অপরাহ্ণ
খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক পদে বিমল সাহা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাংবাদিকদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহার নেতৃত্বে খুলনা সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাংবাদিকরা।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে খুলনার সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা সাংবাদিক ইউনিয়ন আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ