শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ জন বরখাস্ত

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০৫:২৬ অপরাহ্ণ
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় ৭ জন বরখাস্ত

মো: আল-মাহফুজ শাওন:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক নারী বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় দুই মেট্রন ও পাঁচ মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। তিনি জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার ওই সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনদের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

পলাতক রিম্পা (২১) মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজা পেয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালায়। তবে প্রাথমিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায়, রিম্পা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছেন।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার রাতে গাজীপুরের কোনাবাড়ী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ