সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

পঙ্গু হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে বিপাকে রোগীরা

Admin ০৯ April ২০২৬ · Thursday · ০৫:৪৭ পূর্বাহ্ণ
পঙ্গু হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে বিপাকে রোগীরা
পঙ্গু হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে বিপাকে রোগীরা

(সবুজ সরকার -ঢাকা জেলা প্রতিনিধ)

রাজধানীর অন্যতম বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির অভিযোগ করছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। অভিযোগ উঠেছে, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অতিরিক্ত উপস্থিতির কারণে রোগীরা চিকিৎসকের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।

ভুক্তভোগীদের মতে, হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসার জন্য আসেন। কিন্তু চিকিৎসকের কক্ষের আশপাশে ওষুধ কোম্পানির লোকজনের ভিড় এতটাই বেশি যে রোগীদের জন্য প্রয়োজনীয় সময় পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এতে রোগীরা তাদের সমস্যার বিস্তারিত চিকিৎসককে জানাতে পারছেন না এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসা সেবার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

সাধারণ জনগণ বলছেন, হাসপাতালে বর্তমানে রোগীর তুলনায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি বেশি মনে হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ অস্বস্তি ও ভোগান্তির মধ্যে পড়ছেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় হতাশা প্রকাশ করছেন।

রোগী ও স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, হাসপাতালের পরিবেশ রোগীবান্ধব রাখতে হলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা জরুরি।

সাধারণ জনগণের দাবি, হাসপাতালের মূল উদ্দেশ্য রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। তাই অপ্রয়োজনীয় ভিড় ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে রোগীরা নির্বিঘ্নে চিকিৎসকের সাথে কথা বলতে পারেন এবং যথাযথ চিকিৎসা সেবা পান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ