শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তিন কৃতি সন্তান যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে

অনলাইন ডেস্ক ১৮ July ২০২৬ · Saturday · ০২:১০ অপরাহ্ণ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তিন কৃতি সন্তান যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে

কুড়িগ্রাম প্রতিনিধি:

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে এরশাদুল হক সহসভাপতি, আ. মান্নান সহ প্রবাসী বিষয়ক সম্পাদক এবং মো. মমিনুর ইসলাম সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তাদের এ সাফল্যে কুড়িগ্রাম জেলা ও নাগেশ্বরী উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত তিন নেতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সচেতন মহলের প্রত্যাশা, তরুণদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দেশ-বিদেশে যুবসমাজের কল্যাণে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তাঁরা। বিশেষ করে প্রবাসী, তরুণ ও আন্তর্জাতিক অঙ্গনে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বে অন্তর্ভুক্তি শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়; এটি সমগ্র কুড়িগ্রামবাসীর জন্য গর্ব ও সম্মানের। তাঁদের এই অর্জন জেলার তরুণ প্রজন্মকে নেতৃত্ব, সততা ও জনসেবায় এগিয়ে আসতে নতুন করে অনুপ্রাণিত করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ