নগরবাসীর সেবাই আমার অঙ্গীকার: নজরুল ইসলাম মঞ্জু
মো: আল-মাহফুজ শাওন:
“নগরবাসীর সেবাই হোক আমার অঙ্গীকার। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত নগর গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছি”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও জননেতা নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নাগরিক সেবা সহজীকরণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। খুলনাকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরবাসীর সমস্যা ও দুর্ভোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নগরের সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, সড়কবাতি ও নাগরিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর নগর গড়ে তোলা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এ কাজে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে খুলনাকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।
নগরবাসীর কল্যাণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে জননেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, “খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। নগরবাসীর সেবাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”